Be a part of the global creative community.
Login using Facebook
Login / Sign up using email
Be a part of the global creative community.
Login using Facebook
Login / Sign up using email

Back to Top

posted by Shafi Sumodro
view icon 200
opinion icon 8
broadcast icon 4
favourite icon 2
The Creative Shop
This work is not available for sale
Your Opinion?
Shivani Sharma
said Hats Off!!
Tanim Reza
Loved it.
Iswarya Laxmi
said Awesome.
Iswarya Laxmi
said You Rock!
Somania-Nur Mahal Dina
wow..amr onk darun lagace kobita ta........
মহানন্দা, ও মহানন্দা
Broadcast
বিপন্ন শীতের রাতে অন্যপুরুষের হাত ধরে নদীরাও চলে যায়



চমকে উঠে তোমারও হাত ধরেছিলাম, বিভিষিকাময় চিৎকার-



নিরীহ মশারীর ভিতরে তুমিও পাশ ফিরে ঘুমাও



বিচূর্ণ রাতের ভাঁজে চৈতন্যের রূপান্তরিত রঙ তোমাকে ঘিরে রেখে



আমার দৃষ্টির প্রতিপক্ষ হয় অতিশয় এক বদমাশ।







মধ্যবর্তি এক দূরত্ব তোমাকে আমাকে শীত ও উষ্ণের মুখোমুখি করে



খুব সহজেই পালিয়ে যায় মহানন্দার দিকে, রূপালি নখের কষ্ট নিয়ে



ভীষণ অভিমানে কেঁপে ওঠো অন্ধকারে, যুদ্ধবাজ ঘোড়ার ক্ষুরে



আমিও খুঁজে পাই বিলুপ্ত নগরীর কান্না,



পলিদ্বীপ ভেঙে এসো গড়ে তুলিনির্ভেজাল ইমারত।







মাঝ রাতে দরোজা খুলে কালোবৃষ্টির বাণিজ্যে



আমরা আর বণিক হবোনা-



এরকমই বিভোর স্বপ্নে খুঁজে আনি স্বজনের মুখ, শাদা প্রজাপতিনিমজ্জিত



বেদনার শহর ছেড়ে চলো যাই মহানন্দার দিকে।
Other creations by Shafi Sumodro
Stage DesignAlmira: This is my 1st farniture Design in 2001.
Other creations in Poetry